সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক ছাত্র নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে গাজীপুর স্টেশন রোড এলাকার শহীদ আহসানউল্লাহ মাস্টার উড়ালসেতুর ওপরে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা তিনটার দিকে ওই সেতুর ওপরে একটি প্রাইভেট কার বিপরীতগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটারসাইকেল আরোহী আল আমিনের মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ আল আমিনের লাশ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালের মর্গে পাঠায়। উত্তরা আইন কলেজের ছাত্র আল আমিন টঙ্গীর শিনমুন এলাকার আকরাম হোসেনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, প্রাইভেট কারটি আটক করা হয়েছে এবং আল আমিনের লাশ তাঁর পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।