সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত, ট্রাকে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মহানগরীতে গতকাল রোববার ট্রাকচাপায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। প্রতিবাদে ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।রাজশাহীতে নিহত কলেজছাত্রের নাম রাফসানজানি ওরফে তুষার (২৫)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভাটোপাড়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে এবং রাজশাহী কলেজের ছাত্র। রাফসানজানি রাজশাহী নগরীর আমবাগান এলাকায় নানাবাড়িতে থেকে রাজশাহী কলেজে পড়াশোনা করতেন। গতকাল সকাল নয়টায় বর্ণালীর মোড় এলাকায় তিনি ট্রাকচাপায় নিহত হন। পরে বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।