সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ৩০ যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে।গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুনতাসির আবিদ (৩৬) ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।সাতক্ষীরার দুর্ঘটনায় নিহতেরা হলেন বাসের তত্ত্বাবধায়ক (সুপারভাইজর) প্রশান্ত ঘোষ (৪৫) ও চালকের সহকারী ইদ্রিস আলী (২০)। তাঁদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল আটটার দিকে আশাশুনির চাপড়া থেকে যাত্রীবাহী একটি বাস সাতক্ষীরার উদ্দেশে ছেড়ে আসে। নয়টার দিকে আশাশুনি-সাতক্ষীরা সড়কের রামচন্দ্রপুর মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ছাদে থাকা ৩০ জন যাত্রী পড়ে গিয়ে আহত হয়। ছাদ থেকে পড়ে ইদ্রিস আলী ও গাছের সঙ্গে ধাক্কা খেয়ে প্রশান্ত ঘোষ মারা যান। ফরিদপুরের ছাত্রলীগের নেতা মুনতাসির আবিদ ঢাকার বাংলামটরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান জানান, মুনতাসিরের মরদেহ ফরিদপুরে নিয়ে আসার পর গতকাল সকাল নয়টার দিকে শহরের আলীপুর উদয়ন ক্লাবের সামনে জানাজা অনুষ্ঠিত হয়।