সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের দুই নেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মোংলা উপজেলার হলদিবুনিয়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগের দুই নেতা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
মোংলা পৌর যুবলীগের সহসভাপতি কামরুজ্জামান জসীম বলেন, নিহত শোভন হোসেন (২৪) ছাত্রলীগের পৌর কমিটির সদস্য। আর মো. সৈকত ছাত্রলীগের পৌর কমিটির সহসাংগঠনিক সম্পাদক। গুরুতর আহত রনি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনজনই মোংলা পৌর এলাকার বাসিন্দা।
উপজেলার চিলা ইউনিয়নে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে ফেরার পথে এ দুর্ঘটা ঘটে।