সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় রূপসা-মংলা সড়কে যাত্রীবাহী বাসের চাপায় গৌতম চক্রবর্তী (২৫) নামে মোটরসাইকেল আরোহী ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। এতে দুজন গুরুতর আহত হন। সড়কের ইলাইপুর এলাকার সাউদার্ন সিফুডের সামনে গতকাল রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের খুলনার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।গৌতম বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের উত্তর খানপুর পারমধুদিয়া গ্রামের প্রাণতোষ চক্রবর্তীর ছেলে এবং ছাত্রলীগের খানপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ছিলেন।বাগেরহাট মহাসড়ক পুলিশের এসআই অবণী দাস ও রূপসা থানার এসআই ওসমান গণি জানান, খুলনা থেকে গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক গৌতম নিহত হন।