সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ ছয় জেলায় নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুরে গতকাল শুক্রবার বাসের চাপায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। ফরিদপুর, ঝিনাইদহ, নীলফামারীর সৈয়দপুর, শেরপুর ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও ছয়জন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর;সিরাজগঞ্জ: কাজীপুর উপজেলার সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের রৌহবাড়ী এলাকায় গতকাল শুক্রবার সকাল আটটায় যাত্রীবাহী বাসের চাপায় সাব্বির হোসেন (১০) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। সে আল জামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার মক্তব শাখার ছাত্র। তার বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার সাতারা গ্রামে। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা সড়ক অবরোধ করে তিনটি বাস ভাঙচুর করে।ফরিদপুর: ফরিদপুর সদরের মমতাজ পেট্রল পাম্পের সামনে গতকাল বাসের চাপায় আবু বকর মোল্যা (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামে।ঝিনাইদহ: সদর উপজেলার বৈডাঙ্গা বাজারে বৃহস্পতিবার একটি ট্রাকের সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের যাত্রী ব্যবসায়ী মাসুম (৩০) নিহত হন। নিহত মাসুম চুয়াডাঙ্গার গাইদঘাট গ্রামের ওয়াছেল আলীর ছেলে।সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলীবাজারের কাছে বৃহস্পতিবার মিনিবাসের চাপায় লালবী (৫৫) নামের এক বৃদ্ধা নিহত হন। তাঁর বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কুপলসীপাড়া গ্রামে।শেরপুর: শেরপুর-জামালপুর মহাসড়কের নন্দীরবাজার এলাকায় গতকাল সিএনজিচালিত অটোরিকশা ও শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী শেরপুর শহরের মাধবপুর মহল্লার পরান সূত্রধরের ছেলে সুমন সূত্রধর (৩০) ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মো. কুদরত আলী (৩২) নিহত হন।নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলার বাইশমৌজার কাছে বৃহস্পতিবার অটোরিকশার চাপায় কুলসুম (৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে আশুগঞ্জের তাহের মিয়ার মেয়ে।