সড়ক দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুর জেরে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হওয়ার জের ধরে গতকাল বুধবার ক্যাম্পাস ও নগরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ছয় দফা দাবি জানান। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটক সড়কের মাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আহমেদ ফজলে মাওলাসহ দুজন নিহত হন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল সকাল ১০টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে তাঁরা সমাবেশ করেন। সমাবেশে বক্তারা ছয় দফা দাবি জানান। পরে বেলা দেড়টার নগরগামী শাটল ট্রেন ষোলশহর রেলস্টেশনে পৌঁছালে আবারও একই দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।