সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত বাবা আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় লিটন মিয়া (২৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে মিঠাপুকুর মহাসড়কের সাহেবগঞ্জ নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার কুতুবপুর ডাঙ্গলপাড়া গ্রামের আবুল কালাম আজাদ (৫০) ও তাঁর ছেলে লিটন মিয়া (২৪) মোটরসাইকেলযোগে ফুলবাড়ী যাওয়ার পথে মাটিবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে ওই স্থানে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে লিটন মিয়া মারা যান। গুরুতর আহত অবস্থায় আবুল কালাম আজাদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।