সড়ক দুর্ঘটনায় টেম্পো চালকসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীর নওপাড়ায় বৃহস্পতিবার একটি নছিমনের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। একই দিন ঝালকাঠির সদর উপজেলায় একটি টেম্পো উল্টে এর চালক নিহত হয়েছেন।ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া রাস্তার মোড়ে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে একটি শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যান নছিমনের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনের যাত্রী মতিয়ার মৃধা (৪২) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি উপজেলার চরবাগাট গ্রামে। এ ঘটনায় আহত নসিমন চালক উপজেলার শ্রীরামকান্দি গ্রামের মো. সোরাপকে (৪০) প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট-গুয়াটন সড়কের বঙ্কুরা এলাকায় বৃহস্পতিবার একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে টেম্পুর নিচে চাপা পড়ে এর চালক হাফিজ খান (১৮) নিহত হন। তিনি শিরযুগ গ্রামের জালাল খানের ছেলে।