সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকের সহকারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গোপালপুর-দড়গ্রাম সড়কে বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকের সহকারী নিহত হয়েছেন। সড়কটির দড়গ্রাম এলাকায় গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম লিটন হোসেন (৩০)। তিনি উপজেলার গোপালপুর গ্রামের আবদুল জলিলের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক রিপন মিয়া (২০) ও তাঁর ভাই আলমগীর হোসেন (২৪)।
রিপনকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাটুরিয়া থানার ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।