সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গত সোমবার সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত ও এক ছাত্র আহত হয়েছেন। নিহত ইসমাইল হোসেন (২১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আহত রাজু আহমেদ তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তাঁর বাড়ি শৈলকুপা উপজেলার সাধুহাটি গ্রামে। ইসমাইলের বন্ধু লাভলু রহমান প্রথম আলোকে বলেন, ঝিনাইদহের যেসব ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রথম বর্ষে পড়েন, গত সোমবার স্থানীয় কে সি কলেজে তাঁদের পুনর্মিলনী ছিল। ওই অনুষ্ঠান শেষে নিজের মোটরসাইকেলে করে বন্ধু রাজুকে নিয়ে বাড়ি ফিরছিলেন ইসমাইল। বেলা চারটার দিকে শৈলকুপার ভাটইবাজার এলাকায় একটি বাসকে পাশ কাটিয়ে যাওয়ার পথে সামনে থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তাঁরা দুজন আহত হন।দুজনকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ইসমাইলকে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসকেরা ইসমাইলকে মৃত ঘোষণা করেন।শৈলকুপা থানার দায়িত্বরত ওসি আনোয়ার হোসেন বলেন, দুটি মোটরসাইকেলের সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।