সড়ক দুর্ঘটনায় তরিকত নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার সদর উপজেলার সতরশ্রী গ্রামের মাওলানা সদরুল আমিন রিজভী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। গত মঙ্গলবার রাত নয়টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ নতুন জেলখানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদরুল আমিন (৬৫) আহলে সুন্নত ওয়াল জামায়াতের সভাপতি ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য। তিনি সতরশ্রী রিজভীয়া দরবার শরীফের গদিনশিন পীর ছিলেন। মুরিদদের নিয়ে মাইক্রোবাসে নেত্রকোনা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় মিলাদ মাহফিলে যাচ্ছিলেন। কিশোরগঞ্জে জেলখানা মোড়ে পরে মালবাহী ট্রাক্টরের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে হতাহত ব্যক্তির এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মাইক্রোবাসের যাত্রী মো. আবু বক্কর, বোরহান উদ্দিন, গোলাম মোস্তফা, রবিউল ইসলাম, বিল্লাল মিয়া, রাকিবুল ইসলাম, মো. মোস্তফা ও মাইক্রোবাসচালক কামাল উদ্দিন। তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে গোলাম মোস্তফা ও রাকিবুলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে সতরশ্রীতে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সদরুল আমিনের লাশ দাফন করা হয়।