সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের নরহা এলাকায় গতকাল শনিবার সিএনজিচালিত একটি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে খোকন মিয়া (৩০) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন বলেন, গতকাল সকাল আটটার দিকে নাসিরনগর-মাধবপুর সড়কের নরহা এলাকায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে খোকন মিয়া ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোকনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।