সড়ক দুর্ঘটনায় তিন ভাইবোন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-ঢাকা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ ভাই ও ১ বোন নিহত এবং ১০ ব্যক্তি আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারের সাতমাইল এলাকায় ঘটনাটি ঘটে। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন জানান।
নিহত ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের কাঁচপুরের হাবিবুল্লাহর ছেলে মাহিন আহমদ (৩০), সুজন আহমদ (৩৫) ও মেয়ে জেসমিন আক্তার (৩২)।
পুলিশ জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে সিলেটমুখী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ১৩ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিন, সুজন ও জেসমিনকে মৃত ঘোষণা করেন।