প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের সোনাইছড়িতে কেডিএস লজিস্টিকের কনটেইনারবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক আহত হওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা কনটেইনার ইয়ার্ডটির নিরাপত্তা প্রহরীর বক্স ভাঙচুর করে।
গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন উপজেলার ভাটিয়ারীর সালেহ আহমঞ্চদের ছেলে জাহাঙ্গীর আলম (২৮), মাদাম বিবিরহাট এলাকার মো. হারুনের ছেলে নুর উদ্দীন (২৫) ও বার আউলিয়ার মো. মিয়ার ছেলে মো. জাহেদ (২৬)। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকার কেডিএস লজিস্টিক নামে কনটেইনার ইয়ার্ডে একটি লরি প্রবেশের সময় চট্টগ্রামমুখী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিন যুবকই গুরুতর আহত হন।