সড়ক দুর্ঘটনায় তিন শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর, ফরিদপুরের মধুখালী ও শরীয়তপুরের ভেদরগঞ্জে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় তিন শিশু নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার তুলাতলা এলাকায় গতকাল শনিবার যাত্রীবাহী টেম্পোর ধাক্কায় ইমরান হোসেন নামের (৬) এক শিশু নিহত হয়েছে। সে তুলাতলা গ্রামের দিনমজুর আবদুস ছোবাহানের ছেলে।ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার বালিয়াকান্দি-সমাধিনগর সড়কের কৃষ্ণনগর এলাকায় গতকাল একটি শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের চাপায় জয়শ্রী (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সে ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের সুজন মণ্ডলের মেয়ে।শরীয়তপুর: শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার হাটপেদা মার্কেটের সামনে শুক্রবার একটি মালবাহী ট্রাকের চাপায় তানিয়া (৬) নামের এক শিশু নিহত হয়েছে। সে ডামুড্যা উপজেলার চর ভয়রা গ্রামের বাদশা সরকারের মেয়ে। স্থানীয় জনতা ট্রাকের চালক ও তাঁর সহকারীকে আটক করে সখীপুর থানায় সোপর্দ করেছে।