সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জে গতকাল বৃহস্পতিবার ভোরে বাসের ধাক্কায় নছিমনের দুই যাত্রী এবং চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সোনাইচণ্ডী এলাকায় ট্রাক্টরের চাপায় পথচারী নিহত হয়েছেন।
সুলতানগঞ্জে নিহত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের অনুপ নগরের দেলওয়ার হোসেন (৩৫) ও আনোয়ারুল ইসলাম (৪০)। আর সোনাইচণ্ডী এলাকায় নিহত ব্যক্তির নাম বাদল পরামানিক (৪৫)। তাঁর বাড়ি নাচোল উপজেলার ভেরেন্ডি সাহাপুর এলাকায়।