সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং একজন আহত হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বুরুঙ্গা সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল পাঁচটার দিকে উপজেলার বড় হাজীপুর গ্রামের তোতা মিয়ার ছেলে রফিক মিয়া (২৬) একটি অটোরিকশা চালিয়ে মা নুরেছো বেগম, বড় ভাই এলাইছ মিয়া এবং ফুফাতো ভাই কাইয়ুমকে নিয়ে গোয়ালাবাজার যাচ্ছিলেন। বুরুঙ্গা সড়ক থেকে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠার সময় সিলেটগামী মেঘনা পেট্রোলিয়ামের একটি লরি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রফিক, নুরেছা বেগম এবং কাইয়ুম মারা যান। গুরুতর আহত হন এলাইছ মিয়া। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।