সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গত শনিবার মাইক্রোবাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
একই দিন রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছোটশালঘর এলাকায় মাইক্রোবাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪৮) নিহত হয়েছেন।
রাজনগর থানা ও স্থানীয় লোকজন জানান, উপজেলার ময়নার দোকান এলাকার মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়কে শনিবার সন্ধ্যায় সিলেটমুখী একটি মাইক্রোবাস মৌলভীবাজারমুখী একটি অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই যানটির চালক উপজেলার একামধু গ্রামের আখলাছ মিয়ার ছেলে পাবেল মিয়া (২৫) এবং অটোরিকশার যাত্রী হংসখলা গ্রামের বারেন্দ্র দেবের ছেলে বিশ্ব দেব (১৯) মারা যান।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুর রাজ্জাক জানান, শনিবার রাত ১০টার দিকে দেবীদ্বার উপজেলার ছোটশালঘর এলাকায় একটি মাইক্রোবাস অজ্ঞাতনামা এক ব্যক্তিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।