সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
নরসিংদীর শিবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ১০ জন আহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের কুন্দেরপাড় এলাকায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন শাহ আলম মিয়া (২৬)। শাহ আলম কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আলাউদ্দিনের ছেলে।আহত ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের চট্টগ্রাম রোড এলাকার হাবিবুর রহমান (৪৫), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রত্না বেগম (৩৮), অরুণা বেগম (১৭), চম্পা আক্তার (১৪), একই উপজেলার শাহাবাজপুর এলাকার মো. ইব্রাহিম মিয়া (২৮) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার মো. হাবিবুর রহমানসহ (৪৫) ১০ জন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। পথে শিবপুরের কুন্দেরপাড় এলাকায় দ্রুতগামী একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। বাসটি ছিটকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে শাহালম মিয়া ও অজ্ঞাত পরিচয় একজন (পুরুষ) মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়। তার পরিচয়ও জানা যায়নি। এলাকাবাসী দুর্ঘনাস্থল থেকে আহত ১০ জনকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে।