সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলায় গত বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মনপুরা উপজেলার সাকুচিয়া-হাজিরহাট সড়কে বুধবার বেলা ১১টার দিকে মোটরসাইকেলের চাপায় হাজেরা খাতুন (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হন। বোরহানউদ্দিন উপজেলায় সকাল পৌনে ১০টার দিকে ভোলা-চরফ্যাশন সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি অটোরিকশার চাপায় পথচারী নীরব (৩২) আহত হন। ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।সদর উপজেলার ভেলুমিয়া সড়কের খেয়াঘাট এলাকায় বুধবার সকালে ট্রাকের চাপায় হেলপার আবু ছিদ্দিক (৩০) নিহত হয়েছেন। তিনি চলন্ত ট্রাকের ছাদ থেকে সড়কে পড়ে চাকার নিচে চলে যান।