সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে গত মঙ্গলবার ও গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধাসহ তিনজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন কাপাসিয়ার দেইলগাঁও গ্রামের আ. হামিদের ছেলে মো. আনিছুর রহমান (৪০), পাশের ফুলবাড়ীয়া গ্রামের কবির হোসেন (৪২) ও অজ্ঞাতনামা এক নারী (৭০)। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন জানান, গতকাল দুপুর আড়াইটার দিকে গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় হালুয়াঘাটগামী শ্যামল বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত নারী ঘটনাস্থলেই মারা যান। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন জানান, মঙ্গলবার বিকেলে কাপাসিয়া উপজেলার দেইলগাঁও গ্রামে গাড়ির চাকায় চাপা পড়ে শ্রমিক আনিছুর ও কবির প্রাণ হারান। আহত হন দুজন।