সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জ, শৈলকুপা ও মহেশপুর উপজেলায় গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছে। কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান জানান, সকাল ১০টার দিকে উপজেলার জীবননগর সড়কের ঈশ্বরবায় আয়নাল হোসেন নামের এক কৃষক নছিমনের চাপায় আহত হন। যশোর হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। একই সময়ে শৈলকুপা উপজেলার চড়িয়ারবিল এলাকায় একটি ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে এর নিচে চাপা পড়ে রাশেদ মণ্ডল নামের এক কলেজছাত্র মারা যায়। মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, মহেশপুরের জলিলপুরে পাওয়ার ট্রিলারের নিচে চাপা পড়ে মুজিবুর রহমান ও তাঁর ছেলে রফি উদ্দীন আহত হন। পরে রফিউদ্দীনের মৃত্যু হয়।