সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পবা উপজেলার ভুগরইল এলাকায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় এক কিশোরসহ দুজন নিহত হয়েছেন। একইদিন নাটোরের লালপুরে জহুরা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।
নগরের শাহ্ মখদুম থানা পুলিশ জানায়, ঘন কুয়াশার মধ্যে সকাল পৌনে ছয়টার দিকে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় সায়েম আলী (১৪) ও সুমী খাতুন (২২) গুরুতর আহত হন। পরে হাসপাতালে যাওয়ার পথে সুমী মারা যান। আর হাসপাতালে নেওয়ার পর চিকিত্সাধীন অবস্থায় সায়েমের মৃত্যু হয়।
এদিকে বেলা ১১টার দিকে লালপুরের লক্ষ্মীপুর গ্রামে বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাস চাপায় নিয়াত খামারুর স্ত্রী জহুরা বেগম নিহত হন।