সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল সোমবার দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন মো. নাঈম (২০) ও আবদুর রহমান (৪০)। এ ছাড়া গত রোববার সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাতনামা এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছেন।
সূত্র জানায়, নাঈম একটি বেসরকারি প্রতিষ্ঠানের অধীনে মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান অংশে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। গতকাল বেলা আড়াইটার দিকে একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এ ছাড়া ভোরে মহাখালীর সেতু ভবনের কাছে ট্রাক উল্টে আবদুর রহমান নামের এক শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছেন।