সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কালীগঞ্জ ও চুয়াডাঙ্গার সদর উপজেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:সাতক্ষীরা: গতকাল সকাল সাতটায় কালীগঞ্জ উপজেলার কুকোডাঙ্গায় মায়ের হাত ধরে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল রাকিব (৪)। হঠাৎ মায়ের হাত ছেড়ে সে দৌড়ে রাস্তার ওপর চলে যায়। এ সময় বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। একই সড়কের চৌমুহনী নামক স্থানে সড়ক পার হওয়ার সময় সুজিত সরকারকে (৪৮) একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।চুয়াডাঙ্গা: সদর উপজেলার দোস্তবাজারে দুপুর ১২টায় দ্রুতগামী পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে সাখায়েত উল্লাহ (৮) নামের এক শিশু নিহত হয়েছে। সাখায়েত দোস্ত গ্রামের আলাউদ্দিনের ছেলে।