সড়ক দুর্ঘটনায় ত্রিশালের ইউএনও নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বৈলর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, রাশেদুল ইসলাম আজ সন্ধ্যায় উপজেলা ভূমি কার্যালয়ের অফিস সহকারী নসর উদ্দিনের মোটরসাইকেলের পেছনে বসে একটি বিরোধপূর্ণ জমি দেখতে যাচ্ছিলেন। পথে বৈলর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই মোটরসাইকেল থেকে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইউএনওকে মৃত ঘোষণা করেন। নসর উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।