সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বাস ও হিউম্যান হলারের (মাইক্রোবাস কেটে বানানো যান) মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছে ১০ জন। গতকাল বুধবার সকালে উপজেলার বিন্নাদাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে গত মঙ্গলবার নওগাঁর পোরশা উপজেলায় দুটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, সকাল সাড়ে নয়টার দিকে বিন্নাদাইর এলাকায় পাবনার বেড়া থেকে ছেড়ে আসা হিউম্যান হলারের সঙ্গে বগুড়া থেকে নগরবাড়ীগামী আলামিন নামের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই হিউম্যান হলারের যাত্রী আবদুল মান্নান (৫৬) ও তাঁর স্ত্রী সুলতানা খাতুন (৪৫) নিহত হন। এবং আহত হন হিউম্যান হলারের অপর ১০ জন যাত্রী। নিহত ওই দম্পতির বাড়ি শাহজাদপুর উপজেলার প্রাণনাথপুর গ্রামে।পোরশা থানার ওসি রেজাউল ইসলাম জানান, গত মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার খট্টাপাড়া এলাকায় দুই ভটভটির মুখোমুখি সংঘর্ষে মতিউর রহমান (৩৪) নামের এক ব্যক্তি নিহত হন। মতিউর উপজেলার মিছিরা গ্রামের বসির উদ্দিনের ছেলে।