সড়ক দুর্ঘটনায় দাদা-নাতি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মহিপাল পাগলা মিয়া সড়কের মাথা নামক স্থানে গতকাল বুধবার কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল দুই আরোহী নিহত হয়েছেন। তাঁরা সম্পর্কে দাদা-নাতি। ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, গতকাল বেলা দুইটার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান পাগলা মিয়া সড়কের মাথা নামক স্থানে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের আরোহী এবং হাসপাতালে নেওয়ার পথে এর চালক মারা যান।নিহত ব্যক্তিরা হলেন ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের নিজাম উদ্দিন (৫৫) ও আরিফুর রহমান (২৫)। তাঁরা সম্পর্কে দাদা-নাতি। মোটরসাইকেলে করে তাঁরা ফেনী শহর থেকে বাড়ি যাচ্ছিলেন। পুলিশ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ। চালক পলাতক।