সড়ক দুর্ঘটনায় দুই চালকসহ নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরের দুল্যা মুনসুর এলাকায় গতকাল একটি ট্রাকের সঙ্গে একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় l প্রথম আলো
টাঙ্গাইলের মির্জাপুরের দুল্যা মুনসুর এলাকায় গতকাল একটি ট্রাকের সঙ্গে একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় l প্রথম আলো

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দুল্যা মুনসুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় ট্রাক ও কাভার্ডভ্যানের দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। উপজেলায় অপর একটি দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও একজন।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুরে গত মঙ্গলবার বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক চায়ের দোকানে উঠে গেলে নিহত হন একজন। আর গতকাল সকালে উপজেলার বাহাদুরাবাদে বাসচাপায় নিহত হয়েছেন এক নারী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কুড়িগ্রামের চিলমারী থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি বাস গতকাল সকাল সাতটার দিকে মির্জাপুরের দুল্যা মুনসুর এলাকায় একটি ট্রাককে অতিক্রমের চেষ্টা করে। এ সময় বিপরীতমুখী করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় পেছন থেকে আকিব পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস তিশা পরিবহনকে এবং একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে চারটি যানেরই সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ইয়াছিন আলী (৪৫), ট্রাকের চালক মোস্তফা কামাল (৪০) ও তাঁর সহকারী সোহাগ (২০) মারা যান।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বাবলু শেখ জানান, বদর উদ্দিনের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকায় মহাসড়কের পাশের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন চাতালশ্রমিক আবদুল আজিজ, তাঁর বড় ভাই আবদুল আলীম (৩৫), একই গ্রামের বাসিন্দা ফয়সাল মিয়া (২৫), ফয়সালের বাবা রাজু মিয়া (৫৫) ও হিরাক মিয়া (৫৫)।