সড়ক দুর্ঘটনায় দুই জেলায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মতিয়ার সিকদার (২৯) এবং মাদারীপুরে বাস-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে এইচ এম নাজমুল ইসলাম (৩২) নিহত হয়েছেন।মতিয়ার মোটরসাইকেলে করে শিবরামপুরের বিএস জুট মিল থেকে বাড়িতে ফেরার পথে গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার ধুলদী বিদ্যুৎকেন্দ্রের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক। এদিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের খোয়াজপুর এলাকায় গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে টেম্পোর মুখোমুখি সংঘর্ষে এইচ এম নাজমুল ইসলাম নিহত ও টেম্পোচালক আহত হন। বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।