সড়ক দুর্ঘটনায় দুই পোশাক কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ললাটি এলাকায় গতকাল মঙ্গলবার সকালে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই পোশাককর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
নিহত ব্যক্তিরা হলেন আদমজী ইপিজেডের সুপ্রিম নিটওয়্যার লিমিটেডের মেন্ডিং অপারেটর সেলিনা বেগম (২৭) ও কাঁচপুরের নয়াবাড়িতে অবস্থিত অনন্ত ডেনিমের অ্যাসিসটেন্ট সুপারভাইজার বাহার হোসেন (৩০)।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, সোনারগাঁর মিরেরটেক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা মদনপুর যাচ্ছিল। বেলা ১১টার দিকে ললাটি এলাকায় মদনপুর থেকে প্রভাকরদীগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা যাত্রী দুই পোশাকশ্রমিক নিহত হন। আহত হন অটোরিকশা ও পিকআপ ভ্যানে থাকা তিনজন।
ওসি জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুর্ঘটনার শিকার পিকআপ ভ্যান ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে।