সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে সাতটায় উপজেলার ধনকুন্ডি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ বেলাই জামুরহাট গ্রামের জাবেদ আলীর মেয়ে আনোয়ারা খাতুন (১৯) ও দাইমোল্লা গ্রামের মৃত তয়েজ সরকারের ছেলে শরিফুল ইসলাম (৩৫)। দুজনই ঢাকার পোশাক কারখানায় কাজ করেন। তাঁরা ট্রাকের চালকের পাশে বসে বাড়ি ফিরছিলেন।