সড়ক দুর্ঘটনায় দুই বোন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদরের জগদল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বোন নিহত হয়েছেন। জগদল কলেজের সামনে জগদল-বুনাগাতি সড়কে আজ রোববার দুপুরে শ্যালো ইঞ্জিনচালিত যান ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের যাত্রী ওই দুই বোন নিহত হন।

নিহত ব্যক্তিরা হলেন জগদলের সুধীর দাসের স্ত্রী মায়া দাস (৬০) ও তাঁর বোন নড়াইলের খাড়েলা মির্জাপুর গ্রামের কালু বিশ্বাসের স্ত্রী দুর্গা বিশ্বাস (৫৫)।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। মাগুরাগামী দ্রুতগতির শ্যালো ইঞ্জিনচালিত যানের সঙ্গে বিপরীতমুখী ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ভ্যানের যাত্রী দুই বোন মায়া দাস ও দুর্গা বিশ্বাস নিহত হন। এ সময় ভ্যান চালক সাদ্দাম হোসেন (২২) ও মায়া দাসের নাতি সনাতন দাস (১০) গুরুতর আহত হয়। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর শ্যালো ইঞ্জিনচালিত যানের চালক পালিয়ে গেছেন।