সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের রাজৈর উপজেলার কামালদি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের কামালদি এলাকায় বিকল হয়ে পড়েছিল একটি ট্রাক। কুষ্টিয়া থেকে আসা বরিশালগামী একটি চলন্ত পিকআপভ্যান ট্রাকটির পেছনে ধাক্কা খেলে ভ্যানটির ভেতরে থাকা দুই কলা ব্যবসায়ী আবদুল আলীম ও আবদুল ওয়াহিদ ঘটনাস্থলেই মারা যান। তাঁদের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায়।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে পিকআপে চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। দুজনের মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা এলে লাশ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপের লোকজন পালিয়ে গেছে।