সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সদরের পাথালিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের ইদ্রিস মোল্লা (৬০)। তিনি খুলনার একটি পাটকলে চাকরি করেন। তিনি বাড়ি থেকে খুলনায় চাকরিস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী দিদার পরিবহনের যাত্রীবাহী একটি বাস পাথালিয়ায় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছেন।