সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক ও জামালপুরের সরিষাবাড়ীতে বাসচাপায় আরেক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার এ দুটি দুর্ঘটনা ঘটে।
সিলেট-তামাবিল সড়ক দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় গোয়াইনঘাটের নলজুরি বাজারের কাছে ট্রাকচাপায় ইমন আহমদ (২৫) নামের এক যুবক মারা যান। আহত হন মোটরসাইকেলের আরেক আরোহী ইমনের বন্ধু খালেদ আহমেদ।
জামালপুর-ঢাকা মহাসড়কের জামালপুর সদর উপজেলার দিগপাইত বাস টার্মিনাল এলাকায় বাসচাপায় সাইদুর রহমান (২৮) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। নিহত সাইদুরের বাড়ি সরিষাবাড়ীর মহাদান ইউনিয়নের কর গ্রামে।