সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। গত রোববার এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার কামারপাড়া গ্রামের ললিত চন্দ্র রায়ের ছেলে ধীমান (৫) ও অশ্বিনী চন্দ্র রায়ের মেয়ে বীথি (৪) রোববার রাত আটটার দিকে পাকা সড়ক পার হওয়ার সময় ইজিবাইকের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
এদিকে রোববার বেলা ১১টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের বসুনিয়া মোড় এলাকায় বিআরটিসির বাসের চাপায় জালাল উদ্দিন (৪৪) নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। তিনি বাজার করে উপজেলার তেলীপাড়া গ্রামের বাড়ি ফিরছিলেন।