সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় যুগান্তর পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি ও কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর এবং দৈনিক আজকাল খবর-এর প্রতিনিধি জহিরুল ইসলাম জহির আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার নেকরোজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, সাংবাদিক জাফর ও জহির মোটরসাইকেলযোগে কেরানীগঞ্জের কোনাখোলা থেকে কদমতলী এলাকায় যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-নবাবগঞ্জ সড়কের নেকরোজবাগ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের একটি টায়ার ফেটে যায়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এলাকাবাসী তাঁদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন।