সড়ক দুর্ঘটনায় দুই স্থানে দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর ও মাদারীপুরের কালকিনিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফরিদপুরগামী একটি ট্রাকের সঙ্গে কানাইপুরগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার যাত্রী কুটি শেখ ঘটনাস্থলেই নিহত হন। তিনি ফরিদপুর শহরের হাজি শরীয়তউল্লাহ বাজারের একটি খাবারের হোটেলের মালিক।কালকিনি উপজেলার কাজিবাকাই ইউনিয়নের খালনী ও পৌর এলাকার উত্তর রাজদী গ্রামে গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। শশিকর থেকে ভুরঘাটা আসা ইঞ্জিনচালিত একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে বিষ্ণুপদ তালুকদার (৫০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান, আহত হন পাঁচজন। এদিকে ভুরঘাটা থেকে কালকিনি আসার পথে রেন্ট্রিতলা নামক স্থানে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে পাঁচজন আহত হন।