সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা সদর উপজেলার মজিদপুর এলাকায় পাবনা-ঈশ্বরদী মহাসড়কে গতকাল বৃহস্পতিবার ভোরে ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন পাবনা পৌর সদরের শালগাড়িয়া তালবাগানপাড়ার নুরুল ইসলাম (৩৫) ও সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আবদুল জলিল (৪২)। এদের একজন কাভার্ড ভ্যানের চালক। অন্যজন গাড়ির মালিক।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মজিদপুর এলাকায় মহাসড়কে একটি ট্রাক দাঁড় করানো ছিল। ভোর পাঁচটার দিকে পাবনা থেকে ঈশ্বরদীগামী একটি কাভার্ড ভ্যান ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুজন প্রাণ হারান।