সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার রণকাইল এলাকায় গতকাল শুক্রবার নছিমনের ধাক্কায় ফুলমতি বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। একই দিন বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বড় কসবা নামক স্থানে দূরপাল্লার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও ১০ জন আহত হন।
ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন জানান, রণকাইল গ্রামের মৃত ইরমান শেখের স্ত্রী ফুলমতি গতকাল বিকেল সাড়ে চারটার দিকে বাড়ি থেকে পাশের দোকানে সদাই কিনতে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি খালি নছিমন তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফুলমতি মারা যান। এ ঘটনায় নছিমনের চালক মজিবর মুন্সী আহত হন।
গৌরনদী হাইওয়ে থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, বরিশাল থেকে ছেড়ে আসা মাওয়াগামী একটি বাস গতকাল সকাল সোয়া আটটায় গৌরনদীর বড় কসবা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় রুবেল , রমনী মাঝি, রাজ্জাক হাওলাদার, প্রিন্স, মনির হোসেন, রুবেল হোসেন, ফারুক আলম, ফারহান, তহমিনা, ওলিসহ ১১ জন আহত হন। আহত ব্যক্তিদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় চারজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা (৪২) একজন মারা যান।