সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাটে মাইক্রোবাসের ধাক্কায় মুরগিবাহী পিকআপ ভ্যান উল্টে চালকসহ দুজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে বাগেরহাট-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার কানারপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মরদেহ উদ্ধার করে বাগেরহাট হাইওয়ে থানায় রাখা হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাঁদের বয়স ২৫ থেকে ৩০ বছর।
বাগেরহাট হাইওয়ে পুলিশের ওসি মো. আব্দুল মান্নান ফরাজী গতকাল শুক্রবার সকালে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে মংলা বন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সামনে থাকা মুরগিবাহী একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে গাড়িটি উল্টে যায়। মুরগির খাঁচা ওই দুই ব্যক্তির গায়ের ওপর পড়লে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। গাড়িটিতে থাকা ৫০০ মুরগির অন্তত ২০০ মুরগি মারা গেছে।