সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন রংপুর শহরের রাধাবল্লভ এলাকার বাসিন্দা রংপুর সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাসানুর রহমান হাসু (২২) ও নীলফামারীর সৈয়দপুরের আইয়ুব আলী (৪৫)। নিহত আইয়ুব আলী রংপুরের দৈনিক নতুন স্বপ্ন পত্রিকার কিশোরগঞ্জ প্রতিনিধি সামছুজ্জামান সুমনের বাবা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল মোটরসাইকেলে করে মাহিগঞ্জ থেকে শহরের দিকে যাচ্ছিলেন হাসানুর রহমান। বেলা তিনটার দিকে শহরের সাতমাথা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
নিহত হাসানুর রংপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। তারাগঞ্জ থানা-পুলিশ জানায়, আইয়ুব আলী গতকাল সকালে তারাগঞ্জের এক আত্মীয়র বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নীলফামারীর কিশোরগঞ্জে পীর ফকিরপাড়া গ্রামে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। রংপুর-সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাসস্ট্যান্ডে মোটরসাইকেলটিকে সৈয়দপুরগামী একটি বাস ধাক্কা দেয়।