সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর বালুঘাট এলাকায় গতকাল শুক্রবার ভোরে ট্রাকের চাপায় শেখ আরকান (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বেলা তিনটার দিকে মাদারীপুরের শিবচর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ফয়জুল মৃধা (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
পারিবারিক সূত্র জানায়, ভোর ছয়টার দিকে মধুমতী নদীতে গোসল করতে শেখ আরকান বাড়ি থেকে বের হন। গোপালপুর বালুর ঘাট এলাকায় পৌঁছালে একটি খালি ট্রাক ঘোরার সময় পেছন দিক দিয়ে তাঁকে চাপা দেয়। এলাকাবাসী আরকানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের শিবচরে বেলা তিনটার দিকে ফয়জুল মৃধা মোটরসাইকেলে করে ঢাকা-খুলনা মহাসড়কের হাজী শরীয়তউল্লাহ সেতুর পূর্ব পাশের টোলপ্লাজায় যান। এ সময় মোটরসাইকেল রাস্তার পাশে রেখে তিনি দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি উপজেলার চরবাঁচামারা এলাকার গনি মৃধার ছেলে।