সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার স্কুলছাত্রীসহ দুজন নিহত হয়েছে। জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তি হলেন লামাকাজির মোল্লারগাঁও এলাকার সাইফুল ইসলাম (৪৫) ও মোকামপুঞ্জি এলাকার হরিপাত্রের মেয়ে লব পাত্র (১০)। লব মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
এলাকাবাসী সূত্র জানায়, বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের মোকামপুঞ্জি এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই লব পাত্র নিহত হয়।
লামাকাজি এলাকার লোকজন বলেন, বেলা একটার দিকে লামাকাজি এলাকায় একটি মোটরসাইকেলকে ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেলের পেছনে থাকা সাইফুল ছিটকে পড়ে মারা যান।