সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় গতকাল বুধবার নিজ কর্মস্থলে আসার পথে বাঘা প্রাণিসম্পদ দপ্তরের এক কর্মচারী ট্রাকচাপায় নিহত হয়েছেন। তাঁর নাম মিল্টন আলী (৩৫)। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরেকজন। তাঁর নাম শামসুদ্দীন (৪৫)।
বাঘা উপজেলায় নিহত মিল্টনের বাড়ি ভানুকর ফরাজিপাড়া এলাকায়। সকাল সাড়ে নয়টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কার্যালয়ে আসার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। বাঘা উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা আবদুল কাদের এন সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে নিহত শামসুদ্দীন সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম ঘাটপাড়া এলাকার বাসিন্দা।