সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার তালতলা এলাকায় কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কে গতকাল শনিবার পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। একই দিন চান্দিনা উপজেলার কুটুম্বপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চাপায় এক ব্যক্তি মারা গেছেন।
ব্রাহ্মণপাড়ায় নিহত নারীর নাম খোরশেদা বেগম (৫০)। তিনি শিদলাই গ্রামের জসিম উদ্দিন সরকারের স্ত্রী। চান্দিনায় নিহতব্যক্তি হলেন মোহাম্মদ আলী (৩৫)। তিনি গল্লাই গ্রামের আবদুল কাদেরের ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম বদিউজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই মনিরুল ইসলাম বলেন, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। চালক পালিয়েছেন।