সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মেলান্দহ উপজেলার বোরুঙ্গা এলাকায় গতকাল বৃহস্পতিবার ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। একই দিন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গাজীপুর এলাকায় ট্রাকের ধাক্কায় অপর এক মোটরসাইকেলচালক মারা গেছেন।
মেলান্দহে নিহত ব্যক্তির নাম বিধান দে (৩৬)। তাঁর বাড়ি জামালপুর পৌর শহরের বোসপাড়া এলাকায়। তিনি শহর যুবলীগের সহসাধারণ সম্পাদক এবং জামালপুর ক্রিকেট ক্লাবের অধিনায়ক ছিলেন। গৌরীপুরে প্রাণহানির শিকার হন মো. আলীম (৩৫)। তাঁর বাড়ি আমছোলা গ্রামে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রোকনুজ্জামান দুটি দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করেছেন।