সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকায় গতকাল সোমবার সকালে ভটভটি উল্টে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বগুড়ার শেরপুরের ধুনট রোড এলাকায় গত রোববার ট্রাকের চাপায় মারা গেছেন এক বৃদ্ধ।চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সরকার জানান, গতকাল সকাল আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের জামতলায় একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান কোহিনুর বেগম (৫০)। দুর্ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুরের ধুনট রোড এলাকায় রোববার বিকেলে মহাসড়ক পারাপারের সময় ঘাতক ট্রাকের চাপায় নিহত হয়েছেন সিরাজুল ইসলাম (৬০)। তাঁর বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আমবাড়িয়া গ্রামে। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়েছেন।